প্রেক্ষাগৃহে দর্শক নেই। এই অভিযোগে বন্ধ বিনোদিনী থিয়েটার (সাবেক স্টার), প্রিয়া সিনেমাহল। খবর, একই পথে হেঁটে বন্ধ দক্ষিণ কলকাতার আরও একটি প্রথম সারির প্রেক্ষাগৃহ, নবীনা।

বৃহস্পতিবার নিয়ে তিন দিন ধরে বন্ধ উত্তর কলকাতার ঐতিহ্যপূর্ণ প্রেক্ষাগৃহ বিনোদিনী থিয়েটার। বুধবার থেকে বন্ধ প্রিয়া। একই সময়ে নবীনা হলও বন্ধ থাকায় নড়ে বসেছে টলিউড।

সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম তাই যোগাযোগ করেছিল নবীনার মালিক নবীন চৌখানির সঙ্গে। তিনি অবশ্য দাবি করেছেন, “প্রেক্ষাগৃহের রক্ষণাবেক্ষণের জন্যই বন্ধ রেখেছি হল।” পাশাপাশি এ-ও জানিয়েছেন, শুধুই বাংলা ছবি নয়, ভাল চলছে না হিন্দি ছবিও।

Leave a comment

THE POINT TV
desktop-frame