কলকাতা: ফেব্রুয়ারির মাঝামাঝি আসতে না আসতেই শঈত পিছু হটছে। প্রকৃতি এবার বসন্তের আগমনের জানান দিচ্ছে। তাপমাত্রাও ক্রমশ উর্ধ্বমুখী। আগামী কয়েকদিনে বাংলার নানা জেলার তাপমাত্রা বাড়তে পারে। এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
কলকাতায় তাপমাত্রা আগামী দুই দিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। তবে এরপর চড়চড় করে বাড়বে পারদ। এদিকে, বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা সোমবার ১১ ডিগ্রির আশপাশে ছিল। তবে সেখানেও তাপমাত্রা ১৪ ফেব্রুয়ারি বাড়তে পারে। সেদিন থেকে তাপমাত্রা বেড়ে হতে পারে ১৩ ডিগ্রি।
আবার, ১৪ ফেব্রুয়ারিতে কলকতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তবে উল্লেখযোগ্যভাবে সেদিন থেকেই তাপমাত্রা বাড়তে পারে। এদিন আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আবহাওয়া থাকবে শুষ্ক।
আগামী ৭২ ঘণ্টায় বাংলার দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি পর্যন্ত। মনে করা হচ্ছে, এক দুই দিনের মধ্যে তাপমাত্রা বৃদ্ধির পালা শুরু হবে। বৃহস্পতিতে ১ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা, তারপর ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আপাতত ভরা বসন্তে বৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাস বলছে, আকাশ পরিষ্কার থাকলেও, ভোরের দিকে উত্তরের কিছু জেলায় কুয়াশা দেখা যাবে। এদিকে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তর পশ্চিম শুষ্ক বায়ু প্রবাহিত হচ্ছে। কোনও নতুন ঝঞ্ঝা বা নিম্নচাপের সম্ভাবনা আপাতত নেই।

Leave a comment