আসন্ন দুর্গোৎসব। এবার তার আগেই ছোট ক্লাবগুলির জন্য ১ লক্ষ অনুদানের ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে বড় পুজো উদ্যোক্তাদের কাছে তিনি আবেদন করেন, তারা যেন এই অনুদান না নেন। বলেন, যাদের অনুদান দরকার তারা স্থানীয় থানায় আবেদন করবেন। কিন্তু যাদের এই টাকার দরকার নেই তারা নেবেন না। 

ছোট ক্লাবগুলিকে যে অনুদান দেওয়া হবে তা আবেদন করা যাবে কীভাবে! তা নিয়েই কলকাতার পুলিশ কমিশনার বলেন, পুজো কমিটিগুলিকে সাহায্য করতে কলকাতা পুলিশ সহজ পোর্টাল চালু করছে। ১১ সেপ্টেম্বর থেকে এই পোর্টাল চালু হবে। পুজোর জন্য যাবতীয় প্রয়োজনীয় অনুমতির জন্য এই  সহজ পোর্টালেই আবেদন করা যাবে। 

জানানো হয়েছে, সিঙ্গেল উইন্ডো সিস্টেমে কাজ করবে এই পোর্টাল। প্রয়োজনীয় অনুমতি এক জায়গাতেই মিলবে। অনুদানের জন্য সংশ্লিষ্ট পুজো কমিটিকে থানা স্তরে আবেদন করতে হবে। থানার পক্ষ থেকে আবেদনগুলি যাচাই করে তালিকা তৈরি করা হবে।

প্রসঙ্গত, পুজো কমিটির সঙ্গে বৈঠকে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা জনিয়ে দেন এবার রাজ্যে  প্রায় ৫৫ হাজার পুজো হচ্ছে। এরমধ্যে মহিলা পরিচলিত পুজোর সংখ্যা চার হাজার।

Leave a comment