কৌশিকী অমাবস্যায় সেজে উঠেছে তারাপীঠ। তারাপীঠে ভক্তদের সমাগম হতে চলেছে কৌশিকী অমাবস্যার দিন। ভিড় হতে চলেছে ট্রেনেও। প্রত্যাশিত যাত্রীর ভিড় সামাল দিতে একাধিক ব্যবস্থা নিচ্ছে পূর্ব রেল। হাওড়া ডিভিশন থেকে ঘোষণা করা হয়েছে, স্পেশাল ট্রেন চলবে হাওড়া-রামপুরহাট রুটে। ৬টি ট্রেনে জোড়া হচ্ছে অতিরিক্ত কোচ।

অতিরিক্ত কোচটি জোড়া হবে এই ট্রেনগুলিতে-

৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 13015 হাওড়া- জামালপুর কবিগুরু এক্সপ্রেস

১০ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত 13016  জামালপুর-হাওড়া কবিগুরু এক্সপ্রেস

৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস

৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 12348 রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেস

৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 13017 হাওড়া-আজিমগঞ্জ গণদেবতা এক্সপ্রেস

৯ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত 13018 আজিমগঞ্জ-হাওড়া গণদেবতা এক্সপ্রেস

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে উপরোক্ত ট্রেনগুলির মধ্যে 12347 হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস ও 12348 রামপুরহাট-হাওড়া শহিদ এক্সপ্রেসে ১১ সেপ্টেম্বর আরও একটি অতিরিক্ত, অর্থাৎ মোট দুটি অতিরিক্ত কোচ লাগানো হবে।

Leave a comment