কলকাতা: ফের বিধ্বংসী আগুন কলকাতায়। আলিপুরে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ আগুন লাগে ট্রেজারি বিল্ডিংয়ে। এই বহুতলের পাঁচতলায় আগুন লাগে। ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। 

জানা গিয়েছে, একটি স্টোরেজ রুমে আগুন লেগেছিল। তবে এই ঘটনায় কেউ আহত হননি। কারও প্রাণহানিও হয়নি। ঘটনাস্থলে দমকল এসে সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের পাঁচতলায় ধোঁয়া দেখতে পান কয়েক জন । তার পরই আগুন-আতঙ্ক ছড়িয়ে পড়ে ট্রেজারি বিল্ডিংয়ে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ করে।

দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেবানোর কাজ শুরু করায় তা অন্যত্র ছড়িয়ে পড়তে পারেনি। না হলে অনেক বড় বিপদ ঘটতে পারত বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। তবে কী থেকে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। দমকল খতিয়ে দেখছে।

Leave a comment