কলকাতা: মাসে মাসে ৩০০০ টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা। অন্নপূর্ণা ভান্ডার যোজনার পর এবার বার্ধক্য বিধবা এবং দিব্যাঙ্গ ভাতা নিয়ে বড় আপডেট। সোমবার থেকেই মিলবে টাকা। ৭ সেপ্টেম্বর থেকেই রাজ্য সরকার বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গ ভাতা অ্যাকাউন্টে ক্রেডিট করার কাজ শুরু করছে। এবার বর্ধিত হারে মিলবে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম বা দিব্যাঙ্গদের ভাতা। যোগ্য উপভোক্তারা ১০০০ টাকার বদলে পাবেন ১৫০০ টাকা। 

নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৬০ লক্ষ মানুষ বার্ধক্য ভাতার সুবিধা পেতে চলেছেন।  ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে ২০ লক্ষ প্রবীণ নাগরিক আর্থিক সুবিধা পাবেন কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের অধীনে। ৬০ থেকে ৭৯ বছর বয়সী উপভোক্তার জন্য কেন্দ্রের তরফে বরাদ্দ থাকে ২০০ টাকা করে। বাকি টাকা রাজ্য সরকার নিজের কোষাগার থেকে দেয়। ৮০ বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য কেন্দ্রের তরফে দেওয়া হয় ৫০০ টাকা। বাকি ৪০ লক্ষ উপভোক্তা রাজ্যের সমাজ কল্যাণ দফতর পরিচালিত রাজ্যের নিজস্ব প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন।

আগেই  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন, বার্ধক্য ভাতা বাড়িয়ে ১৫০০ টাকা করা হবে। ষাটোর্ধ্ব যারা, তারাই এই টাকা পাবেন। নবান্ন সূত্রে খবর, আজ থেকে রাজ্যের প্রবীণ নাগরিকদের অ্যাকাউন্টে সেই টাকা ক্রেডিট হওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। আগামী দুই-তিনদিনের মধ্য়েই টাকা পাঠানোর প্রক্রিয়া শেষ করার লক্ষ্য প্রশাসনের। শুধু বার্ধক্য ভাতাই নয়, পাশাপাশি বিধবা ভাতা ও দিব্যাঙ্গ ভাতাও দেওয়া হবে। তারাও এক হাজার টাকার বদলে ১৫০০ টাকা করে পা

Leave a comment