বাড়িতে বিধ্বংসী আগুন! অগ্নিদগ্ধ হয়ে গুরুতর অবস্থা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাসের। শনিবার সামশেরগঞ্জে নিজের বাড়িতেই দুর্ঘটনার শিকার সাগরদিঘির বিধায়ক৷ দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে তাঁরই মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার খবর রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়তেই উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বিধায়কের শারীরিক অবস্থার খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন।

Leave a comment