বাড়িতে অগ্নিদগ্ধ গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক বায়রন বিশ্বাস। শনিবার সামশেরগঞ্জে নিজের বাড়িতেই এই ঘটনা ঘটে। বাড়িতে বিধ্বংসী আগুন লাগে। এরপরে গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন ঋতব্রতপন্থী তৃণমূলের বিধায়ক বায়রন। আশঙ্কাজনক অবস্থা তাঁর। তবে কী করে আগুন লাগল, তা এখনও জানা যায়নি।
আজ সকাল ১১টা নাগাদ স্থানীয় বাসিন্দারা দূর থেকে দেখতে পান, গলগল করে ধোঁয়া বের হচ্ছে। আগুনের শিখাও দেখা যায়। এরপরেই হইচই পড়ে যায়। দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গিয়েছে, বাইরন বিশ্বাস বাড়িতে ছিলেন। আগুনে পুড়ে যান তিনি। দগ্ধ অবস্থায় প্রথমে তাঁকে তাঁরই মালিকানাধীন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, চিকিৎসা চলাকালীন শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, তাঁর অবস্থা আশঙ্কাজনক। কীভাবে বাড়িতে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
বায়রন বিশ্বাসের এই দুর্ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়াতে তিনি লিখেছেন, “বন্ধু ও সহকর্মী বায়রন বিশ্বাসের খবর শুনে গভীরভাবে বিচলিত ও ব্যথিত। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাই।” পাশাপাশি, ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
https://x.com/ritabratabanerj/status/2106300779476943244?s=46&t=Vp2ssZHEz94NQNpvkHpLmQ

Leave a comment