বিশ্বের বৃহত্তম ফ্যাশন ওয়ার্ডরোবের উদ্বোধন হল সল্টলেকে৷ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে সংস্থা এই ফ্যাশন ওয়ার্ডরোবটির সূচনা করল তারা ইতিমধ্যেই ১৯০০ কোটি টাকা বিনিয়োগ করেছে রাজ্যে, এমনটাই জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
শুধু তাই নয়, আগামী তিন বছরের মধ্যে আরও পাঁচ হাজার কোটি টাকা বিনিয়োগ করার প্রতিশ্রুতি দিয়েছে তারা। রাজ্যে সংস্থাটির ১১০টি স্টোর রয়েছে এখন। সেই সংখ্যাটা বাড়িয়ে ২৫০ করার পরিকল্পনা নিয়েছে তারা
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সংস্থাটি পুরুলিয়াতেও এক হাজার একর জমি কিনেছে। সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে তাদের।
মুখ্যমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে শিল্পবান্ধব পরিবেশ নষ্ট হয়েছে। নানা কারণ ছিল। গত চার মাসে শিল্পবান্ধব তৈরি করতে নানা অনুষ্ঠান করেছি। এই সংস্থাটিকে গিনেস বুক অ্যাওয়ার্ডও দিয়েছে। ওরা তিন বছরের মধ্যে ১১০ থেকে ২৫০ স্টোর করার কথা বলেছিল। আমরা বলেছি যদি দেড় বছরের মধ্যে করা যায়।’ পাশাপাশি দুর্গাপুজোর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালের নতুন প্ল্যান্টের উদ্বোধন হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Leave a comment