অবশেষে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা ঋতপন্থী তৃণমূলের। আজ, সোমবার সন্ধ্যায় ওই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা হল। নন্দীগ্রামের প্রার্থী মহম্মদ সামিউল হক। রেজিনগরে প্রার্থী হচ্ছেন সফিউজ্জমান শেখ। উপনির্বাচনে ঋতপন্থী ও কালীঘাটপন্থী তৃণমূলের লড়াই কতটা হবে? তৃণমূলের ভোটব্যাঙ্ক ভাগ হয়ে কোন শিবিরে কতটা যাবে? এ নিয়ে চলছে জোর চর্চা।
দীর্ঘদিন ধরেই জল্পনা ছিল, নন্দীগ্রামে প্রার্থী হতে পারেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রতিদ্বন্দ্বিতা করলে প্রার্থী দেবে না বলে ঘোষণা করেছিল ঋতপন্থী তৃণমূল। কিন্তু ভোটের লড়াইয়ে শামিল হওয়ার সাহস দেখাতে পারেননি কালীঘাটপন্থী তৃণমূল নেত্রী। এরপরেই ঋতব্রত শিবিরের থেকে এদিনই প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিন সন্ধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অন্যান্যদের সঙ্গে নিয়ে তাঁদের তরফে প্রার্থী ঘোষণা করলেন।
অন্যদিকে, নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে কালীঘাট তৃণমূল। নন্দীগ্রামে প্রার্থী করা হয়েছে সঞ্চিতা প্রধান দে-কে। রেজিনগরে কালীঘাট তৃণমূলের হয়ে লড়বেন রবিউল আলম চৌধুরী।

Leave a comment