পুজোর আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালদহের বিস্তীর্ণ এলাকা। চার দিকে শুধু জল। কোনটা বসতভিটে আর কোনটা জলাজমি, তা বোঝার উপায় নেই। বন্যার পাশাপাশি একাধিক জায়গায় ভাঙনেও পরিস্থিতি আরও জটিল হয়েছে।

এই পরিস্থিতি খতিয়ে দেখতে মালদহে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রতুয়া থেকে কপ্টারে করে বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন তিনি। পরে দুর্গতদের জন্য আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

সম্পূর্ণ ভেঙে যাওয়া ২৪ হাজার ৫৯৫টি বাড়ির জন্য পরিবার পিছু ১ লক্ষ ৮০ হাজার টাকা করে দেওয়া হবে। আংশিক ক্ষতিগ্রস্ত ২২ হাজার ৩৪০টি পরিবার পাবে ৯০ হাজার টাকা করে। সব মিলিয়ে মালদহের ক্ষতিগ্রস্তদের জন্য ২৪২ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

শুধু বাড়ি মেরামতির জন্য আর্থিক সাহায্য নয়, পুজোর আগেই দুর্গত পরিবারগুলির হাতে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রায় ৫ হাজার পরিবারের জন্য পোশাক, মশারি ও খাদ্যসামগ্রী দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Leave a comment