বৃহস্পতিবার ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’ বিল পেশ হয় বিধানসভার বিশেষ অধিবেশনে। এই অধিবেশন থেকেই একাধিক ইস্যুতে বানেদের বিদ্ধ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাম আমলে হওয়া চাকরি থেকে পার্টি অফিস! সব প্রসঙ্গ টেনে বামেদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী।
নাম না করে বামফ্রন্টকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আপনাদের এত জ্ঞান, এত আন্তর্জাতিক বুদ্ধি। কমরেড লেনিন, কমরেড মার্কস, চে গুয়েভারা…কৃষকের রাজত্বের কথা, শ্রমিকের রাজত্বের কথা বলেন। সমাজবাদ প্রতিষ্ঠা করতে চান।” অধ্যাপকদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “সমাজ আনতে গেলে পুরনো ইউনিভার্সিটি থেকে নতুন ইউনিভার্সিটিতে পাঠাব। তাদের বিরাট মেধাকে যথাযথভাবে কাজে লাগাতে চাই। আপত্তির কী আছে।”
নতুন বিলে কোন কোন নিয়মের বদলের কথা বলা হয়েছে, তাও এদিন জানান শুভেন্দু অধিকারী। উল্লেখ করেন বদলি সংক্রান্ত নিয়মের কথাও। পুরনো আইনে অন্য বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষাকর্মী বদলির নিয়ম ছিল না। নয়া বিলে অন্য রাজ্য বিশ্ববিদ্যালয়ে বদলির নিয়ম আনা হচ্ছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “নতুন বিশ্ববিদ্যালয়ে তথাকথিত পণ্ডিতদের পাঠাব। গিয়ে দুর্বল ইউনিভার্সিটিগুলোকে শক্তিশালী করে দিয়ে আসুক।”

Leave a comment