ইতিমধ্যেই বেশকিছু হোটেলের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। শপিং মলেও চলছে কড়া নজরদারি। এরপরেই এবার ভেজাল ওষুধের ব্যবসা নিয়ে সিদ্ধহস্ত রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশ। বড়বাজারে হানা দিল রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। বুধবার সকাল থেকে দুই সংস্থার আধিকারিকরা মেহতা বিল্ডিংয়ের বিভিন্ন দোকানে হানা দেন।
এদিন মেহতা বিল্ডংয়ে ওষুধ ধরে ধরে সমস্ত নথি খতিয়ে দেখেন। এমনকী নিষিদ্ধ কোনও ড্রাগ কিংবা জাল ওষুধ বিক্রি হচ্ছে কিনা তাও শীর্ষ আধিকারিকরা খতিয়ে দেখেন বলে জানা গিয়েছে। বড়বাজারে মেহতা বিল্ডিংয়ে তুলনামূলক সস্তায় ওষুধ পাওয়া যায়। রাজ্যের বিভিন্ন দোকানে এই জায়গা থেকেই ওষুধ পাইকারি দরে সাপ্লাই হয়ে থাকে। বুধবার রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা যৌথভাবে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে হানা দেন।
জানা যায়, ওষুধের ব্যাচ নম্বর মিলিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি কোনও জাল ওষুধ বিক্রি হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়। পাশাপাশি মেয়াদ ফুরানো ওষুধ বিক্রি হচ্ছে কিনা সেটাও নজরে ছিল আধিকারিকদের। প্রসঙ্গত, বিগতদিনে বিভিন্ন সময়ে ভেজাল ওষুধের কেলেঙ্কারি সামনে এসেছে। অনলাইন সস্তায় ওষুধ বিক্রির নামে জাল ওষুধ বিক্রির বড়সড় দুর্নীতিও কলকাতায় ঘটেছে। এবার তা বন্ধ করতেই চলছে জোর তল্লাশি।

Leave a comment