সামনেই পুজো। বাকি মাত্র ৩৮ দিন। পুজোর সময় ভিড় জমবে শপিং মলগুলিতে। কিন্তু সেই ভিড় সামলাতে আদৌ সক্ষম তো শপিং মলগুলি! তা খতিয়ে দেখতেই এবার কলকাতার একাধিক শপিং মলে অভিযান চালালো পুলিশ। সাউথ সিটি মল ও পার্ক স্ট্রিটের পতাকা হাউস, অ্যাক্রোপলিস মলের মতো শপিং মলগুলিতে দমকল ও পুলিশের আধিকারিকরা। হোটেল-রেস্তরাঁ-গেস্ট হাউসের পর এবার শপিং মলে কড়া নজর। 

সূত্রের খবর, শহরের ২৯টি শপিং মলে অভিযান চালাচ্ছে দমকল ও পুলিশ। জানা যাচ্ছে, অডিট চলছে শপিং মলগুলিতে। খতিয়ে দেখা হচ্ছে হাউসগুলির অগ্নি-সুরক্ষা বিধি ব্যবস্থা। কাগজপত্র সব ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতকালীন কোনও পরিস্থিতি তৈরি হলে আপাতকালীন সিঁড়ি ব্যবহার করা যাবে কি না, সেটির পরিস্থিতি কেমন তা খতিয়ে দেখছেন আধিকারিকরা।

পুজোর আগে ওই হাউসগুলির অগ্নিসুরক্ষা ব্যবস্থা কেমন?  কোনও দুর্ঘটনা ঘটলে সাধারণ মানুষের বেরনোর পথ সুরক্ষিত কিনা। সমস্ত নিয়ম মানা হচ্ছে কিনা। যে রেস্তরা বা ফুড কোর্ট রয়েছে সেগুলিতে সুরক্ষা ব্যবস্থা কেমন সবটাই খতিয়ে দেখছেন পুলিশ ও দমকল আধিকারিকরা।

Leave a comment