পুরভোটের আগে ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল। একাধিক IPS ও WBPS আধিকারিককে বিভিন্ন পদে বদলি করা হয়েছে। এই মর্মে স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। তালিকায় মোট ২৩ জন IPS আধিকারিক রয়েছেন। পাশাপাশি বদলি করা হয়েছে একাধিক WBPS আধিকারিককেও।

বদলির তালিকায় রয়েছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। তাঁকে উত্তরবঙ্গের IG, IB পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে STF-এর IGP সুধীর কুমার নীলকান্তমকে।

কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) পদেও পরিবর্তন করা হয়েছে। সূর্য প্রতাপ যাদবকে DIG, IB পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় যুগ্ম কমিশনার (ট্রাফিক) হচ্ছেন ড. ভোলানাথ পাণ্ডে। অন্যদিকে, সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) করা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার পদে যাচ্ছেন দেবর্ষি দত্ত।

কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টেও বদলি হয়েছে। ডেপুটি কমিশনার (DD) পদে দায়িত্ব পাচ্ছেন স্পর্শা নীলাঙ্গি। এর পাশাপাশি CID, IB, SCRB এবং রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদেও আধিকারিকদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলা স্তরেও রয়েছে একাধিক পরিবর্তন। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কৌস্তুভদীপ্ত আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁয় অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হচ্ছেন সলিমা লামা। কালিম্পঙের অতিরিক্ত পুলিশ সুপার পদে দায়িত্ব পাচ্ছেন পূর্ণিমা শেরপা।

মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অভিষেক রায়কে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। তাঁর সদর দফতর থাকবে বোলপুরে। বীরভূমের সেই পদ থেকে মানবেন্দ্র দাসকে মাথাভাঙা, কোচবিহারে পাঠানো হয়েছে। অন্যদিকে কালিম্পঙের অতিরিক্ত পুলিশ সুপার কুনাল বার্নাবাসকে মালদহের অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) পদে বদলি করা হয়েছে।

নতুন দায়িত্ব ও বদলির তালিকায় রয়েছেন—

দেবেন্দ্র প্রকাশ সিং — অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে IG, IB, উত্তরবঙ্গ।

নীলু শেরপা (চক্রবর্তী) — IGP, SCRB থেকে IGP, WBPHIDCL।

শঙ্খ শুভ্র চক্রবর্তী — IG, হোম গার্ড থেকে IGP, SCRB, পশ্চিমবঙ্গ।

সুধীর কুমার নীলকান্তম — IGP, STF থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার, কলকাতা।

সুখেন্দু হীরা — DIG, সিকিউরিটি থেকে যুগ্ম পুলিশ কমিশনার, সিকিউরিটি, কলকাতা।

ড. ভোলানাথ পাণ্ডে — DIG, IB থেকে যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক, কলকাতা।

সূর্য প্রতাপ যাদব — যুগ্ম পুলিশ কমিশনার, ট্রাফিক থেকে DIG, IB।

দেবর্ষি দত্ত — DIG, WBPHIDCL থেকে যুগ্ম পুলিশ কমিশনার, বিধাননগর পুলিশ কমিশনারেট।

নিমা নরবু ভুটিয়া — CO, SAP 10th Battalion থেকে SS, CID।

ধৃতিমান সরকার — SS, IB থেকে SS, CID, মালদহ।

ওয়াংডেন ভুটিয়া — CO, 2nd IR Battalion, শিলিগুড়ি থেকে SS, CID।

ড. হোসেন মেহেদি রহমান — SS, IB থেকে ডেপুটি ডিরেক্টর, SVSPA।

আরিশ বিলাল — SS, CID, মালদহ থেকে SS, CID, পশ্চিমবঙ্গ।

সৌম্যদীপ ভট্টাচার্য — CO, SAP 1st Battalion থেকে DC, Cyber-II, কলকাতা।

কাজি সামসুদ্দিন আহমেদ — DC, ট্রাফিক, শিলিগুড়ি থেকে DC, DD, বিধাননগর।

কুন্তল বন্দ্যোপাধ্যায় — CO, SAP 4th Battalion থেকে DC, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট।

স্পর্শা নীলাঙ্গি — DC, EB, কলকাতা থেকে DC, DD, কলকাতা।

কৌস্তুভদীপ্ত আচার্য — অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস), দার্জিলিং থেকে অতিরিক্ত পুলিশ সুপার, জয়গাঁ।

সলিমা লামা — Dy. CO, IR 2nd Battalion থেকে অতিরিক্ত পুলিশ সুপার (সদর), আলিপুরদুয়ার।

পূর্ণিমা শেরপা — Dy. CO, SAP 12th Battalion থেকে অতিরিক্ত পুলিশ সুপার, কালিম্পং।

অভিষেক রায় — অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), মালদহ থেকে অতিরিক্ত পুলিশ সুপার, বীরভূম।

মানবেন্দ্র দাস — অতিরিক্ত পুলিশ সুপার, বীরভূম থেকে অতিরিক্ত পুলিশ সুপার, মাথাভাঙা।

কুনাল বার্নাবাস — অতিরিক্ত পুলিশ সুপার, কালিম্পং থেকে অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ), মালদহ।

Leave a comment