বর্তমানে সকলেই WhatsApp ব্যবহার করেন। দিনে দিনে WhatsApp এ যোগ হচ্ছে নানান ফিচার। তবে এবার  ১ অক্টোবর থেকে চালু হতে চলছে নতুন নিয়ম। তবে এই নিয়মে সাধারণ ব্যবহারকারীদের জন্য নয়। তাই তাদের  চিন্তার কোনো কারণ নেই। 

মেটা সূত্রে জানা গিয়েছে, ব্যক্তিগত WhatsApp অ্যাকাউন্ট থেকে কাউকে মেসেজ পাঠালে কোনও টাকা কাটবে না। পরিবর্তন আসছে মূলত ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে।

Meta-র WhatsApp Business Platform ব্যবহার করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে বিভিন্ন সংস্থা। এতদিন কোনও গ্রাহক ব্যবসায়িক নম্বরে মেসেজ করার পর ২৪ ঘণ্টার মধ্যে তার উত্তর দেওয়া যেত বিনামূল্যে। অর্ডারের খবর, ডেলিভারির তথ্য কিংবা কোনও পরিষেবা সংক্রান্ত প্রশ্নের উত্তরও দেওয়া হত এই সময়ের মধ্যে।

১ অক্টোবর থেকে সেই ব্যবস্থাতেই আসতে চলেছে বদল। নতুন নিয়মে ২৪ ঘণ্টার customer service window-এর মধ্যে পাঠানো নির্দিষ্ট service message-এর জন্যও ব্যবসায়িক সংস্থাকে টাকা দিতে হবে। ফলে WhatsApp-এর মাধ্যমে নিয়মিত গ্রাহক পরিষেবা দেওয়া সংস্থাগুলির খরচ বাড়তে পারে।

তবে প্রতিটি মেসেজের জন্য শুরু থেকেই টাকা দিতে হবে না। পরিবর্তিত ব্যবস্থায় নির্দিষ্ট সংখ্যক service message বিনামূল্যে পাঠানোর সুযোগ থাকবে। সেই সীমা পেরিয়ে গেলে প্রযোজ্য হারে চার্জ দিতে হবে। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক গ্রাহকের সঙ্গে WhatsApp-এ যোগাযোগ করা সংস্থাগুলির ক্ষেত্রে খরচের প্রভাব বেশি পড়তে পারে।

Leave a comment