২০২১ সালে নন্দীগ্রাম থেকে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুলিয়া বাজারে প্রচারের সময় তাঁর পায়ে চোট লাগার পর তাঁকে হুইলচেয়ারে দেখা গিয়েছিল। ওই সময় ‘ভাঙা পায়ে খেলা হবে’ স্লোগানকে সামনে রেখে প্রচার চালিয়েছিল তৃণমূল। সেই ভাঙা পায়ের সত্যতা নিয়েই শুক্রবার নন্দীগ্রামের সভা থেকে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই সংক্রান্ত নথিই প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী। 

নন্দীগ্রামের সভার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই শনিবার নবান্ন থেকে নথি প্রকাশ্যে আনলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠক করে একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা সংক্রান্ত নথি দেখান তিনি। শুভেন্দু জানান, ২০২১ সালে পুরো নন্দীগ্রামকে প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছিলেন। ওঁনার পা নাকি ভেঙে দেওয়া হয়েছিল। এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৎকালীন মুখ্যমন্ত্রীর এই ঘটনাকে মিথ্যা প্রচার’-র অভিযোগ তুলে CID তদন্তের কথা ঘোষণা করেন।

যে নথি তিনি প্রকাশ করেছেন তাতে দেখা যাচ্ছে, ২০২১ সালের ১১ মার্চ বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের রেডিও ডায়াগনোসিস বিভাগের রিপোর্টে পায়ে কোনও ফ্র্যাকচার বা ডিসলোকেশন নেই। এই নথি দেখিয়ে তিনি তদন্তের কথা জানান, তাঁর কথায়, “আমি এটা নিয়ে বাড়তি কিছু বলছি না, এটা সিআইডি তদন্ত করছে। নির্বাচনী বিধি উঠে গেলে এই মিথ্যা প্রচারের জন্যও আমরা নতুন করে তদন্ত করব।” অর্থাৎ নন্দীগ্রামের উপনির্বাচন শেষ হওয়ার পরই তদন্তের প্রক্রিয়া শুরু হবে বলে ইঙ্গিত রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

Leave a comment