শুরু হতে চলেছে তিনদিনের জনকল্যাণ শিবির বা সেবা সেতু অভিযান। ২ অক্টোবর থেকে কলকাতার ১৬টি বরো তথা রাজ্যের সমস্ত ব্লকে শুরু হচ্ছে এই শিবির। এই শিবিরে কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণমূলক ২০টি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, অন্নপূর্ণা যোজনা, পিএম কিষান ক্রেডিট কার্ড, পিএম কিষান স্বনিধি ইত্যাদি। এই শিবিরের মাধ্যমে এই ২০টি প্রকল্পে সাধারণ মানুষ নতুন করে আবেদন করতে পারবেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এবারের এই বিশেষ সেবা সেতু অভিযান হচ্ছে। শিবিরের খবর সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিধায়কদের সাহায্য করতে বলা হয়েছে। তবে সাধারণ মানুষের উৎসাহ ও নানা সরকারি প্রকল্পের কাউন্টারে ভিড় নিয়ন্ত্রণের জন্য তিনদিনই কলকাতা পুরসভার তরফে প্রতিটি শিবিরে বাড়তি পুলিশি নিরাপত্তার জন্য লালবাজারকে বলা হয়েছে। সেই মতো কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মূলত, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই জনকল্যাণ শিবির চলবে। এখানে বিভিন্ন প্রকল্পের ফর্ম নিয়ে পরিষেবা দিতে হাজির থাকবেন সরকারি আধিকারিকরা। একাধিক ব্যাঙ্কের তরফে কাউন্টার খোলার কথাও রয়েছে। জানা গিয়েছে, কলকাতায় দুটি ওয়ার্ড পিছু একটি করে এই সেবা সেতু অভিযানের বিশেষ সহায়তা শিবির খোলা হচ্ছে।

Leave a comment