ফের নিন্মচাপের ভ্রুকুটি! বঙ্গোপসাগরে শক্তি হারিয়ে নিম্নচাপটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে৷ আপাতত সেটি দক্ষিণ-পূর্ব বাংলাদেশ, সংলগ্ন নাগাল্যান্ড মিজোরাম উপর অবস্থান করছে। তাই আবার বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে উপকূল জেলায় হালকা বৃষ্টি এবং শুক্রতে তা আরও বাড়বে। শনি থেকে সোমবার বৃষ্টির সম্ভাবনা অব্যাহত। দক্ষিণবঙ্গ তথা কলকাতাতে বৃষ্টির পূর্বাভাস।
হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই দু’দিনে বজ্রবিদ্যুৎ-সহ কয়েক পশলা হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কার্যত কম। তবে নিম্নচাপের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যে কারণে অস্বস্তিকর পরিবেশ আরও কয়েকদিন থাকবে। যদিও তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত ভাবে দু’এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত পার্বত্য পাঁচ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে পাহাড়ে বৃষ্টির সম্ভাবনা কমবে।
উল্লেখ্য, আগামী দু-তিন দিনে ঝাড়খণ্ড, বিহার থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হবে। বঙ্গে সাধারণত ১০ অক্টোবর থেকে বর্ষা বিদায় নিতে শুরু করে। এ দিকে বঙ্গোপসাগরে নিম্নচাপটি ক্রমশ শক্তি হারিয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে। তবে তার হালকা প্রভাব পড়বে বঙ্গে।

Leave a comment