জমি দুর্নীতির জট ছাড়াতে একাধিক প্রশ্ন করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে। প্রায় ৮৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল সুমিত রায়কে। কিন্তু বারবার তাঁর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনেন তদন্তকারীরা। তবে এবার গ্রেফতারের পর অবশেষে মুখ খুললেন সুমিত রায়।

এতদিন ধরে জিজ্ঞাসাবাদে যে তিনি সিআইডি-কে অসহযোগিতা করেছেন, সে কথা কার্যত স্বীকার করেছেন অভিষেকের আপ্তসহায়ক। আদালতে জমা দেওয়া নথিতে তদন্তকারীরা দাবি করেছেন, অপরাধের কথা স্বীকার করেছেন সুমিত রায়। 

শালবনীর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করা হয়েছে সুমিত রায়কে। তাঁর অ্য়াকাউন্টে ১৫ কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে। কোথা থেকে এল সেই টাকা, কেলেঙ্কারিতে আর কোনও বড় মাথা যুক্ত ছিল কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে সিআইডি। শুক্রবার তাঁকে আদালতে তোলা হয়। ৮ দিনের পুলিশি হেফাজতে রয়েছেন তিনি।

Leave a comment